বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কাউন্সিল উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার দুপুর ১২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংগঠনটির ৭ম জাতীয় সম্মেলন ও কেন্দ্রীয় কাউন্সিল উদ্বোধন করেন তিনি।
এতে সভাপতিত্ব করছেন শ্রমিক দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কাউন্সিল পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাফরুল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ড.মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, আহমদ আযম খান, শামসুজ্জামান দুদু, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সংসদ সদস্য শাহ আবু জাফর, শ্রমিক দলের কার্যকরী সভাপতি আবুল কাশেম প্রমুখ।
২ দিনব্যাপী এই কাউন্সিল অধিবেশনে আগামীকাল রোববার শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করার কথা রয়েছে।
[b]ঢাকা, এমএইচ, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম//এএইচ[/b]
শ্রমিক দলের কাউন্সিল উদ্বোধনে খালেদা
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কাউন্সিল উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার দুপুর ১২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংগঠনটির ৭ম জাতীয় সম্মেলন ও কেন্দ্রীয় কাউন্সিল উদ্বোধন করেন তিনি।
নরসিংদীতে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক শ্রমিকের মৃত্যু
নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ঢামেক বার্ন ইউনিটে ভর্তি দগ্ধ ৫ শ্রমিকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
শ্রমিকদের অধিকার আদায়ে সংসদ ও রাজপথে আন্দোলন চলবে : গোলাম পরওয়ার
শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠায় সংসদে এবং সংসদের বাইরে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে। এ আন্দোলন সফল করতে জাতীয় ইউনিয়ন, ক্রাফট ফেডারেশন ও বিভিন্ন সেক্টরের দায়িত্বশীল নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উত্তরায় দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ
রাজধানীর উত্তরার আজমপুরে দ্বিতীয় দিনের মতো বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো ন্যায্য ও নিরাপদ কর্মপরিবেশ, শক্তিশালী সামাজিক সংলাপ, শ্রমিকের অধিকার রক্ষা এবং শোভন কর্মসংস্থান ও দক্ষতার সুযোগ সৃষ্টি করা।
আতিকুর রহমান শ্রমিকের অধিকারসহ চাকরির নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে
শ্রমিকদের ন্যায্য অধিকার ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
















