রাজধানীর ধানমণ্ডির শংকরে এলাকায় ছিনতাইকালে পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সাঈদুর রহমান (৩০) ও সৌরভ (৩৮)।

ধানমণ্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সকালে একটি প্রাইভেটকারে করে ছিনতাইকালে পুলিশের গুলিতে তারা আহত হন।

এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে ৫৭ হাজার টাকা, দুটি চাপাতি ও ৯টি মোবাইল উদ্ধার করা হয়।

এসময় পুলিশের গুলিতে আহত দুই ছিনতাইকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাদের পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়।

ঢাকা, জেইউ,২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর, এসএইচ