মুজিব বর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় মাগুরার শ্রীপুরে অনুষ্টিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ (২৭ জানুয়ারি) সোমবার বিকেলে শ্রীপুর সরকারি কলেজের মুক্ত মঞ্চে মাগুরা জেলা তথ্য অফিসার মোঃ রিজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রীপুর উপজেলার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান।
অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক থানা কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল খন্দকার আবু আনসার নাজাত আশাসহ আরো অনেকে।
মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে ও সাংবাদিক আশরাফ হোসেন পল্টুর উপস্হাপনায় শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শত ছাত্র-ছাত্রী, সাংবাদিক, মুক্তিযুদ্ধাসহ বিভিন্ন পেশার নারী পুরুষ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ও স্হানীয় শিল্পীরা মনোমুগ্ধকর সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করেন।





