অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীকে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে আনা হয়েছে।

গত মঙ্গলবার ১২ নভেম্বর মধ্যরাতের দিকে বনানীরর বাসভবনে অসুস্থ হয়ে পড়েন ৮৬ বছর বয়সি অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী।

রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাবার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষনা করেন।হাসপাতাল থেকে মৃত্যুর কারন হিসেবে বার্ধক্য জনিত বিষয়ের উল্লেখ করা হয়েছে।

স্বাধীনতা পুরস্কারে ভূষিত জিল্লুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।এরআগে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজেও শিক্ষকতা করেন তিনি।

প্রফেসর সিদ্দিকী বাংলা সাহিত্যে অনন্য অবদান রাখার জন্য বাংলা এ্যাকাডেমি পুরস্কার সহ বহু পুরস্কার লাভ করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪০টির মতো৷

শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য বেশি পরিচিত হলেও ১৯৯০-৯১ সালে বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন খ্যাতনামা এই শিক্ষাবিদ।

ইআর