চট্টগ্রাম নগরীর খুলশী থানার বিহারি কলোনী এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জসিম(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। জসিম খুলশী থানার সেগুন বাগান এলাকার বাসিন্দা ফরিদ আহমেদের সন্তান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৫ টার দিকে বিহারি কলোনীর ৪ নম্বর লেনে জসিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেইউ