দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক আসামিসহ২০দলীয় জোটের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার গভীর রাত থেকে সোমবার দুপুর ১২টা র্পযন্ত এ অভিযান চালানো হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান আলী জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ৮ ও জামায়াতের ৫ নেতাকর্মী রয়েছেন। দুপুরেই তাদের দিনাজপুর আদালতে পাঠানো হবে।
পুলিশ সুপার রুহুল আমিন জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে নাশকতাকারীদের গ্রেফতারে করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এছাড়া অবরোধে নির্দিষ্ট পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে বিজিবি ও র্যাব।
সন্ধ্যার পর প্রতিদিন বিশেষ নিরাপত্তা দিয়ে মাল বোঝাই ট্রাকসহ সব প্রকার যান তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।
আরএম





