হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির আশ্রয় নেয়ায় সিলেট পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল হাই, তত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম সরকার ও সুনামগঞ্জ থেকে প্রত্যাহার হওয়া নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের নির্দেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুর্নীতির বিষয়ে নিরপেক্ষ তদন্তের স্বার্থে আজকের (মঙ্গলবার) মধ্যেই সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করা হবে।
দায়িত্বপ্রাপ্ত তিনজন প্রকৌশলীর সীমাহীন অনিয়ম-দুর্নীতির কারণে ১১৬টি প্যাকেজের কাজে ঠিকাদাররা কোথাও সর্বোচ্চ ২০ ভাগের বেশি কাজ করেননি।
অথচ গত ২ বছরে ৮০ কোটি টাকা বরাদ্দের বিপরীতে তারা ২৫ কোটি টাকা তুলে নিয়েছেন। এভাবে কাজ না করে বিল পরিশোধের পেছনে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জড়িত।
এমই





