বেনাপোলে টানা সাড়ে ৫ঘন্টা ধরে চলা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে পরিবহন শ্রমিকরা। ফলে বেনাপোলের সাথে ঢাকা কলিকাতার যোগাযোগ সচল হয়েছে।
শুরু হয়েছে আমদানি রফতানি বাহি ট্রাক চলাচল। স্বাভাবিক হয়েছে যান চলাচল। প্রশাসন-পরিবহন শ্রমিক নেতা ও আওয়ামীলীগ নেতাদের সাথে বৈঠকে ফলপ্রসু আলোচনা হওয়ায় অবরোধ তুলে নেওয়া হয় বলে জানান পোর্ট থানার ওসি অপূর্ব হাসান।
এরআগে শুক্রবার সন্ধ্য়ায় বেনাপোলে গ্রীন লাইন পরিবহন অফিসে হামলার প্রতিবাদে অবরোধ ডাকে পরিবহন শ্রমিকরা। হরতালে অচল হয়ে পড়ে স্থলবন্দর বেনাপোল।
যশোর-বেনাপোল মহাসড়কে আটকা পড়ে হাজারও দুর পাল্লার পরিবহনসহ আমদানি রফতানি বাহি ট্রাক। পথচারিরা পড়ে দুর্ভোগে।
তবে অবরোধ প্রত্যাহার করে নেয়ায় দুপুর ১টার পর থেকেই পুরোপুরি সচল হয় বেনাপোল।
নাসির/এমএনজে





