ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম ও বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
শনিবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে চারদিকের রাস্তা আটকিয়ে মহানবীর (সা:) অবমাননা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় নিক্ষেপের হুমকি দেয়ার অভিযোগে তাদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: আল মামুন।
এতে আরও উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মিলন ঢালীসহ নেতারা।
এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে শাহবাগ মোড়ে আসেন তারা। প্রতিবাদ সমাবেশ থেকে মুক্তিযুদ্ধ মঞ্চ ৭ দফা দাবি জানায়।
এমবি





