ঈশ্বরদীর ফতেহ মোহাম্মদপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আলিয়া ভুলু (৪১) শুক্রবার দিবাগত গভীর রাতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। পাকশী পেপার মিলের পাশে এই ঘটনা ঘটে।
পুলিশের একটি সূত্র জানায়, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পাকশী এলাকায় টহল দেয়ার সময় মাদক ব্যবসায়ীদের উপিস্থিতি জানতে পেরে পুলিশ তাদেরকে ধাওয়া করে। এসময় তারা ককটেল নিক্ষেপ করলে পুলিশ গুলি চালায়।
পরে মাদক ব্যবসায়ীরাও গুলি চালায়। এসময় আলিয়া ভুলুর পায়ে ৩টি গুলি লাগলে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তার মরদেহ সকালে পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদারের কাছে জানতে চাইলে তিনি ছুটিতে আছেন বলে জানান।
অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল ও ওসি তদন্তকে একাধিকবার মোবাইলে চেষ্টা করেও পাওয়া যায়নি।পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার ‘বন্দুকযুদ্ধে’ আলিয়া ভুলুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
এমএনজে





