পুলিশ সদর দপ্তর জানায়, সম্প্রতি সামাজিকযোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে সুমাইয়া জাফরিন নামে এক নারীকে বাংলাদেশ পুলিশের এএসপি বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশের দৃষ্টি আকর্ষিত হয়েছে। সবার বিভ্রান্তি নিরসনের জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পুলিশে সুমাইয়া জাফরিন নামে কোনো নারী কর্মকর্তা নেই।
এমএম