রাজধানীর ধানমণ্ডি লেক থেকে আনুমানিক ৩২ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে ধানমন্ডি থানা পুলিশ। উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায় নি।
বুধবার সন্ধায় স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের দেওয়া তথ্য মতে ওই যুবক দীর্ঘ দিন যাবৎ ধানমণ্ডি লেকের আশে-পাশে ঘোরা ফেরা করছিল এবং তার মানসিক সমস্যা ছিল বলেই স্থানীয়দের ধারণা।
মঙ্গলবার বিকেলে ওই যুবক লেকে নামলে নিরাপত্তা কর্মীরা তাকে উঠিয়ে আনার চেষ্টা করে। কিছুক্ষণ পরে তাকে আর দেখা না গেলে তাকে উদ্ধারে অভিযান চালানো হয়, তবে কোনো খোঁজ পাওয়া যায় নি।
বুধবার বিকেলে ওই যুবকের লাশটি ভেসে উঠলে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে তা উদ্ধার করা।
মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে লাশটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
এসএইচ





