বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ১৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ডিএমপি মিডিয়া সেন্টারের সহকারী পুলিশ কমিশনার ইফতেখার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশেষ অভিযানে বিএনপির ১০, জামায়াত শিবিরের তিন এবং হিজবুত তাহরীর এক নেতাকর্মীকে আটক করা হয়।
জেএ





