ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ ২ জন পুরুষ ও ১ নারীসহ ৩ জনের। বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
ঢামেকে গত ০২ মে থেকে শুরু করা করোনা ইউনিটে বুধবার (০৩ জুন) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত করোনা ইউনিটে নারী এবং পুরুষ মিলে মোট ৪৩৬ জন মারা গেছেন।
বুধবার (০৩ জুন) বিকেলে ঢামেক হাসপাতাল মর্গের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে ২ জন পুরুষ এবং ১ নারীসহ ৩ জনের। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া গত ২ মে থেকে শুরু করা করোনা ইউনিটে আজ বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই হাসপাতালে নারী ও পুরুষ মিলে ৪৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০০জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
আব্দুল গফুর আরও বলেন, আমাদের এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিটসহ ৩টি ইউনিট চালু করা হয়েছে। করোনা ইউনিটে সার্বক্ষণিক রোগীদের সেবা দিচ্ছে হাসপাতাল কতৃপক্ষ, ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।
তিনি বলেন, যারা করোনাভাইরাসে উপসর্গ নিয়ে মারা গেছেন লাশ তাদের আত্নীয়-স্বজনের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভ হয়ে যারা মারা গেছেন সেই সব লাশগুলো করোনা বিধি মোতাবেক তাদের আত্নীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
এমবি





