কক্সবাজারের উখিয়া উপজেলা প্রকৌশলী মোস্তফা মিনহাজকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করেছে ‘প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন’ (আইবি)।
সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে এই মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করে প্রকৌশলীদের এই সংগঠনটি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বদির বিরুদ্ধে এই মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করেন প্রকৌশলীরা।
মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশের সভাপতিত্ব করেন আইবি’র প্রেসিডেন্ট ড. এম. শামীম-উজ-জামান বসুনিয়া।
মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশের বক্তারা বলেন, গত ১২ আগস্ট আব্দুর রহমান বদি উখিয়া উপজেলা পরিষদ কম্পাউন্ডে উপজেলা প্রকৌশলী মোস্তফা মিনহাজকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
তারা অভিযোগ করে বলেন, আব্দুর রহমান বদি এর আগেও ১৯ বার এ ধরনের ঘটনা ঘটিয়েছেন।
এর মধ্যে মুক্তিযোদ্ধা, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অনেক ব্যক্তিকে লাঞ্চিত করেছেন।
এ ঘটনায় সংসদ সদস্য আব্দুর রহমান বদি’র দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
এমএ/এসএইচ





