রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে এনামুল কবির চঞ্চল (৪৫) নামে এক যুবলীগ নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে ধানমণ্ডি ১ নম্বর রোডের ৩৯ নম্বর বাসার গ্যারেজের সৌচাগারের ভেতর থেকে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করা হয়।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিকী বলেন, আমরা জানতে পেরেছি নিহত চঞ্চল কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। তার মরদেহের পাশে একটি অস্ত্র পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই অস্ত্র দিয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

জেএ