গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বালারগাতি গ্রামে আগ্নিকাণ্ডে ৫টি বসতঘরসহ ১২টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাট ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের পরিতোষ সিংহের ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে একে একে প্রভাষ সিংহ, মনমথ সিংহ, শ্যামল সিংহ ও প্রদীপ সিংহের ৫টি বসত ঘরসহ ১২টি ঘর, ধান, নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র পুড়ে ভম্মিভূত হয়।
স্থানীয়রা ও টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।
তবে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল আল রাজিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়।
জেআই





