ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হচ্ছেন ১০৬ ব্যবসায়ী প্রতিনিধি। এ ছাড়া থাকছেন নয়জন সংসদ সদস্য ও চার সাংবাদিক।
এসব প্রতিনিধির মধ্যে রয়েছেন- বাংলাদেশ ফেডারেশন অব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ৩১ জন পরিচালক, তৈরি পোশাক শিল্পের সাথে জড়িত ২৩ জন, দেশের বিভিন্ন জেলা চেম্বার ও এসোসিয়েশন থেকে ২৯ জন, বিভিন্ন খাতের ২৩ জন ব্যবসায়ী, চারজন সাংবাদিক এবং নয়জন সংসদ সদস্য রয়েছেন।
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর এই প্রতিনিধি দল জাতিসংঘ সম্মেলনে অংশ নিতে সফরে থাকবেন।
এফবিসিসিআই’র ৩১ পরিচালক হলেন- সভাপতি আব্দুল মাতলুব আহমদ, প্রথম সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি মহবুবুল আলম, সাবেক প্রথম সহ-সভাপতি ও বর্তমান পরিচালক জসিম উদ্দিন, পরিচালক আমিনুল হক শামিম, দিলিপ কুমার আগারওয়াল, হারুন উর রশিদ, শামিম আহসান, মোহাম্মদ নিজাম উদ্দিন, হাবিব উল্লাহ ডন, কে এম আকতারুজ্জামান, এম সোয়েব চৌধুরী, মোত্তাকিন আশরাফ, নাগিবুল ইসলাম দীপু, এস এম জাহাঙ্গির, মাসুদ খান পারভেজ ইমরান, আবু নাসের, মোহাম্মদ বজলুর রহমান, আবুল আয়েস খান, আনোয়ার সাদত সরকার, খোন্দকার রুহুল আমীন, মো. আমীন হেলালী, রেজাউল করিম রেজনু, সাফকাত হায়দার, মো: মাসুদ, বেনজির আহমেদ, নাজ ফারহানা আহমেদ, এস এম আমজাদ হোসেন, কাজী আমিনুল হক এবং শামিম আহমেদ।
তৈরি পোশাক খাতের ২৩ ব্যবসায়ী হলেন- বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোটার্স এসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম, সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ, সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, পরিচালক অঞ্জন সরকার দাস, মোহাম্মদ নাসির, ভারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. ওসমান গুনি তালুকদার, স্টার্লিন ফ্যাশন ওয়্যারের মোহাম্মদ মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ ফ্যাশন্সের লুৎফরা রহমান, মাসুদ কাদের মোনা, বিকেএমইএ’র ওহিদুল হক আসলাম সানি, অমল পোদ্দার, কাজী এমদাদুল হক, লিয়াকত আলী শিকদার, জসিম উদ্দিন শিকদার, মোহাম্মদ আমিনুর রশিদ, মোহাম্মদ মামুন, গিয়াস উদ্দিন খান, হালিম শিকদার, এস কে আতিয়ার রহমান, জহুরুল ইসলাম।
সফরসঙ্গী ৪ সাংবাদিক হলেন- ইনডেপথ নিউজ অব বাংলাদেশ (আইএনবি) এর চেয়ারম্যান ব্যারিস্টার জাকির আহমেদ, দৈনিক ভোরের পাতা’র সম্পাদক ড. কাজী এরতাজা হাসান, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার শামিমা আক্তার দোলা এবং বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার রুহুল আমিন রাসেল।
সংসদ সদস্যরা হলেন- নাজমুল হাসান, সিরাজুল ইসলাম মোল্লা, নজরুল ইসলাম বাবু, হাজী মোহাম্মদ সেলিম, শুকুমার রঞ্জন ঘোষ, গোলাম দস্তগির গাজী, এ কে এম শাহজাহান কামাল, কামরুল আশরাফ পোটন এবং জাফর ইকবাল সিদ্দিকী।
এর বাইরে দেশের বিভিন্ন জেলা চেম্বার ও বাণিজ্য সংগঠনের ২৯ জন ব্যবসায়ী প্রতিনিধি রয়েছেন। প্রতিনিধি দল দুই গ্রুপে ২২ ও ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
সোমবার এফবিসিসিআই ভবনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের সাথে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় এসব কথা জানান সংগঠনের সভাপতি আব্দুল মাতলুব আহমদ।
কেএইচ





