বগুড়ার ধুনট পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান আতিককে (৩০) আটক করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১১টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

আতিকুর রহমান আতিক ধুনট উপজেলা সদরের কলেজপাড়া গ্রামের কায়কোবাদ হোসেনের ছেলে।

ধুনট থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আতিকুর রহমানের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ সব অভিযোগ তদন্ত করতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

এএইচ