বগুড়ায় ছাত্রলীগের সাবেক নেতা মতিউর রহমান মতিকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মতি স্থানীয় নয়মাইল বাজারে ডিস লাইনের ব্যবসা করেন। ব্যবসায়ীক বিরোধকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নয়মাইল বাজারে একদল সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়।
স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।তার বুকে এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
শাজাহানপুর থানা অফিসার ইন চার্জ (ওসি)আব্দুল মান্নান জানান, মামুন নামের একজনের সাথে ব্যবসায়ীক কারণে মতিউর রহমানের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই মতিউরকে কুপিয়ে আহত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কেএইচ





