মঙ্গোলিয়া সফর নিয়ে আজ রোববার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, তিনদিনের মঙ্গোলিয়া সফর ও সেখানে এশীয়-ইউরোপীয় সম্মেলনে (আসেম) অংশগ্রহণ এবং সম্মেলনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন প্রধানমন্ত্রী।

ওএফ/এসএম