জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর ভাষানটেক থানার উদ্যোগে রোববার নগরীতে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জামায়াত নেতা আলী হায়দারের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা আমীর সোলাইমান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আই বি ডব্লিউ এফ ঢাকা মহানগরী সেক্রেটারি লুৎফর রহমান। উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা আব্দুল হাই ও ওয়াসিকবিল্লাহ প্রমূখ।

এছাড়া মহানগরীর হাজারীবাগ থানায় দু’টি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শিবিরের সাবেক সদস্যদের নিয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা আমীর শেখ শরীফ উদ্দীন আহমদ।

অপরদিকে ৪৮ নং ওয়ার্ডের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা সেক্রেটারি আব্দুল বারী আকন্দ। সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি ইমরান হোসেন। উপস্থিত ছিলেন জামায়াত নেতা আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই