গাইবান্ধার পলাশবাডী উপজেলার যুব সংস্থা'র আয়োজনে বড় গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মাদক বিরোধী ও বাল্যবিবাহ রোধে -প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা হয়েছে।
সভার সভাপতিত্ব করেন খন্দকার জান্নাতুন নবী রিপন। মাদককে না বলুন, নেশা মুক্ত সমাজ গড়ুন ও বাল্যবিবাহ রোধ করুন এই স্লোগানকে সামনে রেখে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব নাজমুল ইসলাম লিটন, বক্তব্য রাখেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান।
এমবি





