সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বনানী কার্যালয়ে ভাড়া সমন্বয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাস মালিক-শ্রমিকসহ পরিবহন খাতের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে মালিক সমিতির পক্ষ থেকে দূরপাল্লার বাসের কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়। একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া ডিটিসি এলাকায় চলাচলকারী মিনিবাসের কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।
বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি জানান, ভাড়া বাড়ানোর বিষয়ে আগামী দুই-এক দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে।
এস





