গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় রজিতে বেগম (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।শনিবার দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।
রজিতে বেগম ওই গ্রামের মফিদুল ইসলামের স্ত্রী ও একই গ্রামের মহির উদ্দিনের মেয়ে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোতাল্লেব জানান, শনিবার দুপুরে রজিতে তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় রজিতে বেগমের বাবা মহির উদ্দিন সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
ইআর





