জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কার এবং ‘আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ পুরস্কার পাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দিচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ নাগরিক সংবর্ধনা দেয়া হবে।

এ বছর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউনেপ) এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) প্রধানমন্ত্রীকে এ দুটি পুরস্কারে ভূষিত করে।

এর আগে শনিবার লন্ডন থেকে দেশে ফিরলে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত প্রধানমন্ত্রীকে বিপুল গণসংবর্ধনা দেয় তার দল আওয়ামী লীগ।

এআর