রাজশাহীর তানোরে বাস চাপায় গৌতম কুমার (২৫) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা গেছেন।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কামারগা ইউনিয়নের সাধুর মোড়ে এ ঘটনা ঘটে।

গৌতম পারিশা দুর্গাপুর গ্রামের অনিল কুমার মাস্টারের ছেলে। তিনি রাজধানীর ইউনিভার্সিটি অব ইনস্টিটিউট টেকনোলজি সায়েন্স (ইউআইটিএস)- এর ইলেক্ট্রিক্যাল বিভাগের শেষ বর্ষের ছাত্র।

তানোর থানার অফিসার ইন চার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, সাইকেলে সাধুর মোড়ে যাওয়ার সময় রাজশাহী-চৌবাড়িয়া সড়কে উঠলে রাজশাহীগামী একটি বাস গৌতমকে চাপা দেয়। স্থানীয় লোকজন গৌতমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তানোর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরে কামারগা বাজারে স্থানীয়রা বাসটি আটক করে ভাঙচুর করে। তবে এর চালক ও হেলপার পালিয়ে যায় জানান বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

কেএইচ