সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর ছবি বিকৃতি করে প্রচার করায় লক্ষ্মীপুরের কমলনগরে মো. শাহাজান নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করা হয়। এর আগে উপজেলার সকালে পশ্চিম চর লরেন্স মহিলা মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
চর মার্টিন গ্রামের মো. হোসেনের ছেলে শাহাজান পশ্চিম চর লরেন্স মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক।
মামলার তদন্ত কর্মকর্তা কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, সকালে অভিযান চালিয়ে ওই শিক্ষককে আটক করা হয়।
এসএইচ





