মালয়েশিয়ার কুয়ালালামপুরে পিলার ভেঙ্গে তিন বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। কোটা দামানসারা এলাকায় সোমবার রাতে ওই ঘটনায় মঙ্গলবার দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরেক জনের মৃতদেহ সোমবার গভীর রাতেই উদ্ধার করা হয়েছিল।

নিহতরা হলেন মোহাম্মদ ফারুক খান, মোহাম্মদ আলাউদ্দিন মল্লিক ও মোহাম্মদ এলাহী হোসেন। সূত্র নিউজএশিয়া

 ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর