আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল ইংল্যান্ডকে পরাজিত করে প্রথমবারের মতকোয়ার্টার ফাইনালে ওঠায় ময়মনসিংহে বিজয় মিছিল করেছে শহর শিবির।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ময়মনসিংহ শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিমের নেতৃত্বে একটি বিজয় মিছিল শহরের বিদ্যাময়ী স্কুল থেকে শুরু হয়ে গাঙ্গিনাপাড়, দূর্গাবাড়ী, স্বদেশী বাজার হয়ে ছোট বাজার মোড় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের বাধ্যমে শেষ হয় ।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন শহর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য হায়দার করিম, আল হেলাল তালুকদার, আনোয়ার হাসান সুজন।

আরো উপস্থিত ছিলেন জেলা উত্তর শিবিরের সভাপতি আব্দুল বারী, দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মাহফুজুর রহমান মুক্তা, জেলা উত্তর শিবিরের সেক্রেটারি মাহবুব আকন্দ, দক্ষিণ জেলা শিবিরের সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ প্রমুখ ।

বক্তারা ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানান এবং এই ধারাবাহিকতা বজায় রেখে বিশ্বকাপ ছিনিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।

এসএইচ