জামালপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান।
চেয়ারম্যান পদে আ.লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট এইচ আর জাহিদ আনোয়ার পেয়েছেন ঘোড়া, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী পেয়েছেন আনারস, সহ সভাপতি সোহরাব হোসেন বাবুল পেয়েছেন জীপগাড়ি, যুগ্ন সম্পাদক সরওয়ার জাহান পেয়েছেন চশমা, আনজুমান আরা পেয়েছেন কাপপিরিচ ও জাতীয় পার্টি(মঞ্জু) প্রার্থী অ্যাডভোকেট বাবর আলী পেয়েছেন মটর সাইকেল।
এছাড়াও ১৫টি ওয়ার্ডে ৪৯ জন সদস্য এবং ৫টি সংরক্ষিত মহিলা আসনে ১০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এমবি





