জামায়াত নেতা দেলাওয়ার হোসেইন সাঈদীর আপিলের রায় বুধবার হওয়ায় অরাজকতা সৃষ্টির সন্দেহে উপজেলা শিবিরের সভাপতি শাহীন আলম (২৫) ও ডোমনপুকুর কামিল মাদ্রাসার শিবিরের সভাপতি মোসাদ্দেক (২০) কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৯টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নানের নেতৃত্বে উপজেলার ডোমনপুকুর কামিল মাদ্রাসার ছাত্রাবাস থেকে তাদেরকে গ্রেফতার করে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘রায়কে ঘোষণা করে জামায়াত-শিবির যাতে কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করতে না পারে সে জন্য এখন থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
ঝুকিপূর্ণ ৩-৪টি স্থানে পুলিশ মোতায়েনের পাশাপাশি বিভিন্ন স্থানে একাধিক টহল পুলিশের নজরদারী অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই সহিংসতা সৃষ্টির সন্দেহে শিবির সভাপতিকে আটক করা হয়েছে।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ