বুধবার (৭ আগস্ট) সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্রদের কাজের প্রশংসা করেন। তিনি ছাত্রদের তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সব ইতিবাচক কাজ অব্যাহত রাখারও অনুরোধ জানান।

সেনাপ্রধান জানিয়েছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকায় ফিরছেন। তিনি বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে যাবেন।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে ওয়াকার-উজ-জামান আরও বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের সঙ্গে আছে এবং থাকবে। অনেকে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবে না।

সেনাপ্রধান বলেন, পুলিশ সক্রিয় হলে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়ে আসবে। পরিস্থিতি দিনদিন উন্নতি হচ্ছে, আশা করছি দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।

এসএম