জয়পুরহাটে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতের ৭ নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ৪৪ আসামি গ্রেফতার হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জানান, জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোল্যা নজরুল ইসলাম।

জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, ২০ দলীয় জোটের বিগত হরতাল-অবরোধকালে বিভিন্ন স্থানে নাশকতার মামলায় জেলার ৫টি থানায় শতাধিক মামলা করা হয়। এসব মামলায় ৭ আসামিকে ও জেলার বিভিন্ন স্থান থেকে অন্যান্য মামলার ৩৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান এসপি মোল্যা নজরুল ইসলাম।

এমএ