শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও শরীয়তপুর সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল মাষ্টার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ন্যাশনাল কিডনি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।তার বয়স হয়েছিল ৭৮ বছর। ফজল মাষ্টার হার্ট, কিডনিসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অপরদিকে শোক প্রকাশ করেছেন- পানিসম্পদ উপমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এএস