রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কাননকে কুপিয়ে গুরতর আহত করেছে দুবৃর্ত্তরা।নগরীর কলেজ রোডের ট্রাকস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
রংপুর কোতোয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ছাত্রলীগ নেতা কানন তার দুই সহকর্মীসহ নগরীর পার্কের মোড় এলাকায় তার বাসায় ফিরছিল। পথিমধ্যে কলেজ রোড ট্রাকস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একদল দুবৃর্ত্ত তার ওপর হামলা চালায় এবং এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে রাকিবুলের ওপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।
ইআর





