বেনাপোল সীমান্তের অবৈধ পথে ভারতে যাওয়ার সময় শিশুসহ ১৮ জন নারী পুরুষকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে তিন শিশু, তিন নারী ও ১২জন পুরুষ রয়েছে।

আটককৃতদের বাড়ি নড়াইল, বাগেরহাট, গোপালগজ্ঞ ও ফরিদপুর জেলায়। রোববার দুপুরে এদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। 

বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) শামিম হোসেন জানান, গোপন সংবাদে জানা যায় একদল নারী পুরুষ সীমান্তের অবৈধ পথে ভারত যাবে এমন খবরের ভিত্তিতে বেনাপোল বন্দরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় কোন দালালকে আটক করতে পারেনি পুলিশ। আটককৃতদেরকে রোববার বিকেলে যশোর কোর্ট হাজতে প্রেরন করা হবে বলে জানান ওসি (তদন্ত)।

নাছির/এমএনজে