চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়া আর হলো না বৃদ্ধ টেপরু রায়ের। ঘাতক মোটরসাইকেলের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণহারায় তিনি।

শুক্রবার (০৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জ-ট্যাংগনমারী সড়কের বাকেরের চাতালের কাছে এই ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউপির ঘোনপাড়া গ্রামের মৃত লক্ষিকান্তের ছেলে টেপরু রায় (৭০) ট্যাংগনমারীতে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাচ্ছিল। বাকেরের চাতালের কাছে ব্যাটারী চালিত একটি অটোতে উঠার সময় একই দিক থেকে আসা দ্রুতগমী মোটরসাইকেলের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

স্থানীয় লোকজন মোটরসাইকেল ও আরোহী পেয়ারুলকে (৩৫) আটক করেছে। তিনি রণচন্ডি ইউনিয়নের দালালটারীর শাহাদতের ছেলে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মফিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

খাদেমুল/এমবি