মাদক ও চোরাচালান প্রতিরোধে আজ সকালে বেনাপোলের পুটখালী সীমান্তের স্থানীয় বিজিবি ক্যাম্পে এক জনসচেতনতামূলক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত যশোর বিজিবি’র রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ আল-মামুন।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ তৌহিদুল ইসলাম।
মাদক বিরোধী সমাবেশে পুটখালী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নাগরিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ এলাকায় বিজ্ঞজনেরা উপস্থিত ছিলেন।
এ সময় মাদক পাচার প্রতিরোধে স্থানীয় জনগনের করনীয় সম্পর্কে বক্তব্য রাখেন প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি মহসিন মিলন, পুটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রউফ ও ইউপি সদস্য আব্দুর রব।
শেখ নাছির উদ্দিন/এসএম





