‘২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস’ উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) রাতে শহর জামায়াতে ইসলামীর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

শহর জামায়াতে ইসলামীর আমির সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা জামায়াতে ইসলামীর আমির আইনজীবী নাজমুল হক সাঈদী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারী আছিমুল ইসলাম।

এসময় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর যাদের হত্যা করা হয়েছে তারা দেশপ্রেমিক ও শান্তিকামী মানুষের সহমর্মিতায় সিক্ত হয়েছে। ২৮ অক্টোবরের শহীদদের স্বপ্ন পূরণের শপথ নিয়েছেন হাজারো মুজাহিদ। সেই শহীদেরা চিরদিন প্রেরণার বাতিঘর হয়ে থাকবেন।

আলোচনা সভা শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে শাহাদাত বরণকারীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতে ইসলামীর আমির আইনজীবী নাজমুল হক সাঈদী।

এমবি