চট্টগ্রামে দলীয় কার্যালয়ে সীমাবদ্ধ থাকাসহ শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অনুমতি পেয়েছে বিএনপি। নগর পুলিশের সদর দফতরে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার বলেন, ‘বিএনপির লিখিত আশ্বাসের ভিত্তিতে বিশ্বাস করে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। আশা করি তারা তাদের কথা রাখবে। তবে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের ভেতর এ কর্মসূচি পালন করতে হবে।’
নগরীর নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্ভাব্য সহিংসতা ঠেকাতে চট্টগ্রাম নগরী ও জেলায় সোমবার ভোর থেকে নামছে প্রায় চার হাজার অতিরিক্ত পুলিশ। একই সঙ্গে মোতায়েন করা হচ্ছে নয় প্লাটুন বিজিবি। বিএনপির ভেতরে যদি জামায়াত সহিংসতা চালায়, এর পুরো দায় বিএনপিকেই নিতে হবে।’
নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আশ্বাস দিয়ে লিখিতভাবে অনুমতি চাইলে বৈঠকে বিষয়টি আলোচনা করে দলীয় কার্যালয়ের ভেতর সমাবেশের অনুমতি দেয় নগর পুলিশ।’
এমকে





