অনেক স্বপ্ন নিয়ে গঠিত হয়েছিল গাজীপুর সিটি কর্পোরেশন। এ জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, অর্থনৈতিক মুক্তি পাবে নাগরিক অধীকার নিশ্চিত ফিরে পাবে এই স্বপ্ন ছিল গাজীপুর মহানগরীর মানুষের দীর্ঘদিনের চাওয়া ও পাওয়া কিন্তু এ স্বপ্ন স্বপ্নই রয়ে গেল।

গাজীপুর মহানগরীর অন্যতম ব্যস্ত এলাকা গাজীপুরা বাস্তহারা এরশাদ নগর,ও সাতাইশ রোডের এ বাস্তব চিত্রই গাজীপুর বাসীকে হতাশার জগতে ফেলেছে।

একটি দেশের অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে তখনই যখন তার প্রাথমিক শর্তগুলো পূর্ণ হবে। প্রাথমিক শর্তগুলো হল, রাস্তা ঘাটের উন্নয়ন, দক্ষজনশক্তি তৈরি করা, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার করলে সে দেশ ও জাতি উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছানো সম্ভব। উন্নয়নের পূর্ব শর্তগুলোর মধ্যে রাস্তাঘাটের উন্নয়ন।

আমাদের দেশের রাস্তাঘাট গুলো দেখলে মনে হয় সে পরিবেশ বজায় নেই। এই পরিবেশ বজায় রাখতে হলে রাস্তা ঘাটের উন্নয়ন প্রয়োজন। সরকারের ডিজিটাল দেশ গঠন করতে হলে রাস্তাঘাটের উন্নয়ন করা দরকার।

14269897_1732923956957443_1378277960_n

গাজীপুর মহানগরীর একটি মাত্র বাস্তব চিত্র উত্থাপন করা হল। টংগী পৌরসভা অন্তর্ভুক্ত ছিল দীর্ঘদিন এসব রাস্তাঘাট মেরামত হয়নি, রাস্তাগুলোর মাঝে মাঝে গর্ত হয়ে যাওয়াই যানবাহন চলার অনুপযোগী হয়ে পড়েছে। যানযট সর্বদায় লেগেই থাকে, দিন-দিন জনদুর্ভোগ লেগেই থাকে।

যার ভুক্তভোগী সাধারণ মানুষ, মহাসড়কের পাশের রাস্তা হওয়া স্বত্ত্বেও এই রাস্তাঘাটের বেহাল দশা। যাহা পর্যবেক্ষণ করার কেউ নেই, প্রশাসন এই ক্ষেত্রে নীরব ভুমিকা পালন করছে।

গাজীপুরকে অন্যতম বৃহত্তম শীল্পনগরী বলা হয়, এই শিল্পনগরীর রাস্তাঘটের উন্নয়নের জন্য বর্তমান সরকারের মেয়র ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে সাধারণ মানুষ এর একটাই দাবী রাস্তাঘাটের উন্নয়ন করে জনদুর্ভোগ থেকে রক্ষা করে চলাচলের সাধারণ দূভোর্গ লাঘব করা।  এলাকার মানুষের দুঃখ কষ্ট লাঘব হবে দেশ ও জাতি উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছে যাবে।

এসএ