চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার আনুমানিক সকাল ৯টায় লাশটি উদ্ধার করা হয়।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনছুর জানান, সকালে ইপিজেড থানার পেছনে লেবার কলোনির পাশে একটি পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
উদ্ধারকৃত লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। কোমড়ে গামছা বাঁধা ব্যক্তির বয়স প্রায় ৪২-৪৩ বছর হতে পারে বলে জানান তিনি।
তিনি আরও জানান, গোসল করতে গিয়ে পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। তার নাম, পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





