সৌদআরব, জাপান ও বুলগেরিয়ায় সাম্প্রতিক সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ জুন) দুপুর দেড়টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

সবশেষ সৌদি আরব সফর শেষ করে মঙ্গলবার (৭ জুন) রাত আটটার দিকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। গত ৩ জুন (শুক্রবার) সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান তিনি। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বিশেষ নিমন্ত্রণে এই সফর করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি পবিত্র উমরাহ পালন করেন। প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা এই সফরে তার সঙ্গে ছিলেন।

এর আগে গত ২৬-২৯ মে জাপান সফর করেন প্রধানমন্ত্রী। জি-৭ সম্মেলনের আউটরিচে অংশ নিতেই ছিলো তার এই সফর।

এর আগে গত ১৮ থেকে ২২ মে গ্লোবাল উইমেন লিডারস ফোরামে অংশ নিতে বুলগেরিয়া অবস্থান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এরও আগে ১৫ থেকে ১৮ মে পর্যন্ত লন্ডনে ব্যক্তিগত সফরে ছিলেন তিনি।

এআই