ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গন্ডগ্রামে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে ডিবি পুলিশ।মঙ্গলবার ভোরে এএসআই খালেক ও আবুল বাশারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আসাদুজ্জামান আসাদ কে আটক করে।

এ সময় তার কাছ থেকে ১শ’পিচ ইয়াবা উদ্ধার করে। আটক কৃত মাদক ব্যবাসায়ী রাণীশংকৈল উপজেলার আমপাথারী গ্রামের লুৎফর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সোহেল পারভেজ/নাজিব