বাংলাদেশের জাতীয় মসজিদে বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ (১২ আগস্ট) সোমবার সকাল ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মুফতী মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় আরও একটি জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি করছেন একই মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতী মুদীউদ্দীন কাসেম।
এছাড়াও ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে আরও তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে।
ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা অংশ নিয়েছেন।
এমবি





