সিলেট-ঢাকা মহাসড়কের আজরাইয়ে মিছিল থেকে দুটি গাড়ি ভাঙচুর করেছে ছাত্রদল নেতাকর্মীরা। সিলেটের দক্ষিণ সুরমায় সোমবার বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০ দলীয় জোটের চলমান অবরোধ-হরতালের সমর্থনে বরইকান্দি আজরাইয়ে মিছিল বের করে ছাত্রদল। জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে অনুষ্ঠিত এ মিছিল শেষে নেতাকর্মীরা ঢাকা মেট্রো-গ ১৭-৪২৫৬ নম্বরের একটি প্রাইভেটকার ও অপর একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ছাত্রদল নেতাকর্মীরা পালিয়ে যায়।

জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মকসুদ আহমদের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা ফখরূল, রুমেল, অলিউর রহমান, আলতাফ হোসেন সুমন, এহতেশামুল হক সবুজ, এনামুল হক, জোবায়ের আহমদ লিলু, রাসেল আহমদ, শায়েল শাহ, মিনার হোসেন লিটন,আলী আহমদ, সাগর আহমদ, জনি আহমদ, আবু বকর ছিদ্দিক, মেহেদি হাসান সাজাই, তাহমিদ, ইউসুফ, মিজান আহমদ, কয়েছ আহমদ, শেলু, ভুলন, শাহিন, মিন্টু, রুবেল, সোহাগ প্রমুখ।

কেএইচ