গুলিস্তান গোলাপ শাহ মাজারের সামনে একটি যাত্রিবাহী বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। তবে এতে হতা-হতের কোন খবর পাওয়া যায়নি।
বুধবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এভারেস্ট পরিবহনের বাসটি নারায়নগঞ্জ থেকে মিরপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। গোলাপ শাহ মাজারের সামনে আসলে বাসটিতে আগুন দেয় দূর্বৃত্তরা। এসময় বাসটির অধিকাংশ আগুনে পুরে যায়।
ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার ইন্সপেক্টর নিলুফার ইয়াসমিন জানান, এভারেস্ট পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন লাগায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে।
এমকে





