বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে চলমান আন্দোলন এবং হরতালের সর্মথনে গণমিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
সোমবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে ২০ দলের একটি মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে নতুনবাজার ট্রাফিকমোড়ে পৌছলে বরাবরের মতোই পুলিশ আটকে দেয়।
সেখান থেকে মিছিলটি ঘুরে গঙ্গাদাস গুহ রোডের বাতিরকল মোড়ে পৌছলে সেখানেও পুলিশ বাধা দেয়।
এরপর বাতিরকল মোড় থেকে নতুনবাজার ট্রাফিক মোড়ের মধ্যেই মিছিল ও পিকেটিং শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও যুগ্ম সম্পাদক কাজী রানা।
এছাড়াও সাবেক এমপি খন্দকার নুরজাহান ইয়াসমীন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহ শিব্বির আহাম্মদ বুলু, কোষাধ্যক্ষ রতন আকন্দ, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সায়িদ, স্বেচ্ছাসেবকদলের জেলা সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীম, কৃষকদলের আহবায়ক আব্দুল এ্যাডভোকেট আজিজুল হক খান প্রমুখ গণমিছিলে উপস্থিত ছিলেন ।
এমকে





