রাজধানীর ঢাকা কলেজের বিপরীত পার্শ্বের ৩৮ মিরপুর রোডের একটি ভবনে আগুন লেগেছে। বুধবার বেলা ৩ টায় এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে এখনো পৌঁছতে পারেনি।
অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ৩ টি ইউনিট পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ২৯ জানুয়ারি, (টাইমনিউজবিডি)//জেইউ//এসএইচ[/b]